প্রেম পরম ধন প্রেম বিনে

প্রেম পরম ধন প্রেম বিনে অসার জীবন। প্রেমের কারণে প্রভু সৃজিছে ভুবন।। প্রেম নহে বায়ু জল, নহে মাটি না অনল। নহে রেজা বয়জা গেজা নহে তন মন।। নহে প্রেমস্বর্গ সুখ, নহে নরকের দুঃখ। না আর্শ না কুরছি নহে ধরণী গগন।। নহে তরুলতা সেই নহে বৃক্ষ পাতা সেই। নহে ফুল ফল নহে বন বৃন্দাবন।। নহে নূরী […]

প্রেম পরম ধন প্রেম বিনে অসার জীবন।
প্রেমের কারণে প্রভু সৃজিছে ভুবন।।

প্রেম নহে বায়ু জল, নহে মাটি না অনল।
নহে রেজা বয়জা গেজা নহে তন মন।।

নহে প্রেমস্বর্গ সুখ, নহে নরকের দুঃখ।
না আর্শ না কুরছি নহে ধরণী গগন।।

নহে তরুলতা সেই নহে বৃক্ষ পাতা সেই।
নহে ফুল ফল নহে বন বৃন্দাবন।।

নহে নূরী নহে নারী নহে খাকী নহে বারি।
নহে স্বর্গী না নরকী নহে ত্রিভুবন।।

প্রেম জান প্রভুর নাম, কোথা নাহি তাঁর ঠাম।
ত্রিভুবনে সর্ব দ্রব্য প্রেমের দর্পণ।।

জগৎ প্রেমের লীলা, দুই দুই বরে খেলা।
যেন মাওলানা মকবুল কলঙ্কের ভাজন।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

প্রেম পরম ধন প্রেম বিনে