প্রেম ধন লাভ করিলে হৃদি মাঝে দেখবি ভাই,
বসে আছেন বাবা ধন বাজিছে প্রেমের সানাই।।
দূরে যাবে মোহ মায়া পেলে বাবার পদ ছায়া,
প্রাণ পরীতে বাজাবে বাঁশী আনন্দেতে খেলবে সাঁই।।
ধন্য হবে দোজাহান করলে বাবা চরণ দান।
আনন্দেতে নেচে গেয়ে যাবেরে জীবন কাটাই।।
দোজাহানে ছরফরাজ যে বুঝেছে বাবার রাজ,
দোকুলেতে ধন্য হল পারের তার আর ভাবনা নাই।।
সফি বাবার অধম ছেলে স্থান পেয়ে তার কদম তলে,
দুই কুলের ভাবনা ছেড়ে প্রেমের রাগিনী গাই।।