দয়াল বাবা মাইজভাণ্ডারী নূরের পুতুলী
জীবন প্রভাতে দাসের প্রেমের কাকলী।।
প্রাণের সখা বাবা ধন, পেয়ে যাহার প্রেম রতন।
হালকা করে আশেকগণ-হাতে দেয় তালি।।
রসিক বাবা মাইজভাণ্ডারী, দান করেন তাঁর চরণ নূরী।
আনন্দে গান কর সবে-প্রেমাগ্নি জ্বালি।।
আউয়াল আখের স্বসম্মানে, পার করিতে দোজাহানে।
মাইজভাণ্ডারী আছেন বসি-আয়নারে চলি।।
দাস সফি পাক চরণে, চেয়ে আছে মনে প্রাণে।
পার করিবেন দিয়ে বাবা-চরণ ধূলি।।