তোমহারী নূরী কদম্

তোমহারী নূরী কদম্, দেখেছি হামনে যে দম্। ধরেতে ধর পড়ায়ে তবছে মেরে দম্।। সাধ করি হামারী মন, জীবন যৌবন ধন, ছোঁপদি তব চনণ, আয় মেরে ছনম্।। চাঁন্দ মুকড়া দিকে তেকে বিজিলী ঝলক দেখে, যেইছি লাগে আগ্-জাগি জ্বলিনু হারদম্।। কোহে তুরমেঁ যেইছা, দেখিছে তজল্লী মুছা, জ্বলি পুঁড়ি মজিতেছি, আপনা মরম্।। মকবুল পরাণ খবর, আয় মেরে মাওলানা […]

তোমহারী নূরী কদম্, দেখেছি হামনে যে দম্।
ধরেতে ধর পড়ায়ে তবছে মেরে দম্।।

সাধ করি হামারী মন, জীবন যৌবন ধন,
ছোঁপদি তব চনণ, আয় মেরে ছনম্।।

চাঁন্দ মুকড়া দিকে তেকে বিজিলী ঝলক দেখে,
যেইছি লাগে আগ্-জাগি জ্বলিনু হারদম্।।

কোহে তুরমেঁ যেইছা, দেখিছে তজল্লী মুছা,
জ্বলি পুঁড়ি মজিতেছি, আপনা মরম্।।

মকবুল পরাণ খবর, আয় মেরে মাওলানা দিলবর,
আগে একবার লওনাজী, নেকলনে দম্।।

যবকে নেকল্ যায়েগা দম্ কবরমে লেযায়েঙ্গে গম্,
খোয়া জুদাই মেঁ পিয়া আপনা জনম।।

কবর পর মেরে ভি আগর্, বারে হুয়া তেরা গুজর,
সাফল্য জানেঙ্গে ভব জীবন কো হাম্।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

তোমহারী নূরী কদম্