জীবন থাকিতে সবে, লভ প্রেম ধন।
সঙ্গেতে যাবেনা কিছু, ধন মাল জন।।
মাইজভাণ্ডারীর ত্বরিক ধর,
তাঁহার সাথে প্রেম কর।
কদম তলায় বসত কর, চাও যদি মিলন।।
ভেবে দেখ আপন দিলে,
এই ভবেতে যাহা মিলে।
সঙ্গের সাথী কেউ হবে না বিনে বাবাধন।।
স্ত্রী, পুত্র, বন্ধু, স্বজন,
যাদের মোরা ভাবি আপন।
মরলে তারাই নিয়ে যাবে, করিতে দাফন।।
দীন সফি ভয়ে কাঁদে,
পড়ি আবার কোন ফাঁদে।
এই দুনিয়ায় জুড়ে আছে, মোহ আকর্ষণ।।