খোদার লীলা আজব খেলা

খোদার লীলা আজব খেলা মাইজভাণ্ডারী হাতে, গুপ্ত ব্যক্ত দান করে পায় যদি যোগ্য মতে।। যার হৃদে জাগা নাই, তারে কিছু দিবে নাই। কি হইবে গেলে শত, ফিরিবে খালি হাতে।। এই হইল ভক্তির ধন, লইতে হইবে অমূল্য ধন। টাকা নয় পয়সা নয়, পাইবা সে সু-প্রভাতে।। যারে তিনি দয়া করে, এক নজরে চায় ফিরে। এলমের দরকার নাই, […]

খোদার লীলা আজব খেলা মাইজভাণ্ডারী হাতে,
গুপ্ত ব্যক্ত দান করে পায় যদি যোগ্য মতে।।

যার হৃদে জাগা নাই,
তারে কিছু দিবে নাই।
কি হইবে গেলে শত, ফিরিবে খালি হাতে।।

এই হইল ভক্তির ধন,
লইতে হইবে অমূল্য ধন।
টাকা নয় পয়সা নয়, পাইবা সে সু-প্রভাতে।।

যারে তিনি দয়া করে,
এক নজরে চায় ফিরে।
এলমের দরকার নাই, আমি বলিয়া যাই।।

স্থানে স্থানে ওরশ মেলা,
বুঝতে চাওনা মারফতের খেলা।
মালেক বলে দয়া কর নাম জপিতে।।

লেখক: আবদুল মালেক শাহ কাঞ্চনপুরী