কাল অবসান হল, সময় চলিয়া গেল।
আজ কাল করি মোর, আসা মাত্র সার হল।।
মরুভূমি সাধা ছিল, কত কৃষি প্রকাশিল।
আমার অন্তর ভূমে, আশা বির্জ না ফুটিল।।
কতদিন আশাতে রইব, আর কতদিন কেঁদে রইব।
রসিক ভাণ্ডারী প্রিয়ে শুভ উপদেশ বল।।
গাউস কান্ত মাইজভাণ্ডারী, কি ফল আমারে মারি।
কৃপা করে মোরে রাখ, আপনা সেবক দল।।
আহারে করিম দাস, সদা রাখ প্রেম আশ।
প্রেমাশাতে মরণ হলে, সেতো তোমার সুমঙ্গল।।