এবে দেখা নাদি কোথায়, যাবে ওহে প্রাণ শিকারী।।
চিনিয়াছি আমি যখন বন্ধু তোর গৃহ বাড়ি।।
দিয়ে এ যৌবন ধন ছালামের কুল মান,
দিয়াছিনু প্রাণ ধন, হৃদ কোটারি দারোয়ান গিরি।।
আসিতে যাইতে মন, পাব তোমার দরশন,
মনের স্বাদ মিঠাইব, তোমা হেরি নয়ন ভরি।।
পেলে তোর দরশন, লেপটি ধরিয়ে মন।
কোলে তুলি আলিঙ্গিমু, তব গর্ব নাশ করি।।