আমার মরণ কালে স্মরণ কর প্রাণ হরিল দূত শমনে,
দর্শন দানে কৃপা কর প্রাণ দিবনা তুমি বিনে।
আমার হস্ত পদ হল বদ্ধ তোর চরণে আসব কেমনে,
আমার বাক শক্তি রহিত হইল উচ্চস্বরে ডাকন কেমনে।
আমার মরণ কালে পাশরিয়া মাইজভাণ্ডারে রইলা কেমনে,
শীঘ্র আসি শরবত দাও প্রাণ সঁপি দি তোর চরণে।
কহে দাস হাদী হীনে প্রাণ দি যদি দূত শমনে,
হাশরে কি উত্তর দিব নবীজির শ্রীচরণে।