হায়রে দয়াল ভাণ্ডারী তোমার বিচ্ছাদানলে

হায়রে দয়াল ভাণ্ডারী, তোমার বিচ্ছাদানলে প্রাণে মরি মরি। (বাবা ও) তোমারে হারা হয়ে কেঁদে গেল জীবন বয়ে, আয়না ওগো প্রাণের বাবা দেখি প্রাণ ভরি।। (বাবা ও) ওগো বাবা চিকন কালা দাসের প্রাণে না চাহিলা, খসে গেল হাতের বালা বিধবা নারী।। (বাবা ও) আমার দুঃখ দেখি, কাঁদে পাহাড় সাগর নদী, অল্প বয়সে প্রাণের বাবা গেলারে ছাড়ি।। […]

হায়রে দয়াল ভাণ্ডারী,
তোমার বিচ্ছাদানলে প্রাণে মরি মরি।
(বাবা ও) তোমারে হারা হয়ে কেঁদে গেল জীবন বয়ে,
আয়না ওগো প্রাণের বাবা দেখি প্রাণ ভরি।।

(বাবা ও) ওগো বাবা চিকন কালা দাসের প্রাণে না চাহিলা,
খসে গেল হাতের বালা বিধবা নারী।।

(বাবা ও) আমার দুঃখ দেখি, কাঁদে পাহাড় সাগর নদী,
অল্প বয়সে প্রাণের বাবা গেলারে ছাড়ি।।

(বাবা ও) না চিনিতে না দেখিতে, মনের সাধ না পুরিতে।
আমায় ছেড়ে চলে গেলা এখন কি করি।।

(বাবা ও) ফাঁকি দিয়ে দাসগণে, চলে গেলা বিজন বনে।
সফি সাদা কাপড় পড়ি কাঁদে কুহরী।।

লেখক: সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী