সেই পথেতে চল সবে

সেই পথেতে চল সবে, পথের শেষে পাবে দেখা! যে পথে মোর প্রিয়া গেছে, রেখে গেছে পথ রেখা।। সে পথ ধরে গেলে তবে বাবার সাথে মিলন হবে। গাইবে কোকিল মিলন গীতি, বুকে নিবে প্রাণ সখা।। পথ ছেড়ে বিপথে গেলে, পৌঁছাবে না কোন কালে। মিলবে না কো প্রাণ নিধি, হবে না তৌহিদ শেখা।। বাবাজান যে পথ ধরে, […]

সেই পথেতে চল সবে, পথের শেষে পাবে দেখা!
যে পথে মোর প্রিয়া গেছে, রেখে গেছে পথ রেখা।।

সে পথ ধরে গেলে তবে
বাবার সাথে মিলন হবে।
গাইবে কোকিল মিলন গীতি, বুকে নিবে প্রাণ সখা।।

পথ ছেড়ে বিপথে গেলে,
পৌঁছাবে না কোন কালে।
মিলবে না কো প্রাণ নিধি, হবে না তৌহিদ শেখা।।

বাবাজান যে পথ ধরে,
গেছেন গো মারফত পুরে।
সে পথ ধরে চল সবে, নইলে সবে খাবে ধোঁকা।।

সফি সবে ডেকে বলে,
এস সব বাবার ছেলে।
সে পথেতে চলি মিলে, পদাঙ্ক থাক বুকে আঁকা।।

লেখক: সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী