সত্য পরমাত্মনে ভাব অনন্য মনে।
সত্যেরি সন্ধানে থাক অনুক্ষণ,
এক নিত্য বিমল অচল অটল নিত্য শুদ্ধ বুদ্ধ সত্য সনাতন।
আদি অন্ত মধ্য হীন, উপাধি সঙ্গ বিহীন।
নিরাকার নির্বিকার নিত্য নিরঞ্জন।
বামে কি দক্ষিণে সম্মুখে পিছনে ঊর্ধে,
অধেঃ ব্যাপ্ত এই বিশ্ব ভুবন অখণ্ড অসীম তিনি।
অচিন্ত অব্যক্ত জানি গুণাতি চৈতন্য খনি কর মন আরাধন।