শুন ভাই কিছু বিবরণ, শুন ভাই কিছু বিবরণ।
ফাছজুদূ আয়াত বিছে খেয়াল করণ।।
ফিরিশ্তারা মনুষ্যেরে কিরূপে ছজিদা করে।
এই তো হইতে পারে শিরক লক্ষণ।।
হুকুম কৈরেছে বারী ফিরিশতার কি কচুরি।
তাতে আছে ভেদ ভারী কহি কি এখন।।
ঐ সে বুঝিতে পারে, যেই জনে প্রেমাচারে।
প্রেমিক বিহন নারে, বুঝিতে কখন।।
বুঝিয়াছে সেই সার, মম প্রাণী মাইজভাণ্ডার।
এ হেন ছালাম ছাড় যার প্রেম বন।।