যে দিকে দেখিবা দেখ

যে দিকে দেখিবা দেখ নাচে ঐ রূপের পুতুলা। এদিকে ঐদিকে চৌদিকে তাঁহারি প্রেমেরি খেলা।। কেহ বলে রব্বে আরিনী, কেহ বলে লান্তারাণী। কাহার নমক ঠমক কাহার মদন জ্বালা।। কেহ মছল্লার পরে, ঘন ঘন তসবিহ্ লাড়ে। প্রেম সুরাপানে কেহ ভ্রমে সদা মাতওয়ালা।। গাউস বেশ কেহ পৈরে, মকবুলের প্রাণ হৈরে। অনন্ত অপার লীলা প্রকাশয়ে সে রঙ্গিলা।। লেখক: আবদুল […]

যে দিকে দেখিবা দেখ নাচে ঐ রূপের পুতুলা।
এদিকে ঐদিকে চৌদিকে তাঁহারি প্রেমেরি খেলা।।

কেহ বলে রব্বে আরিনী, কেহ বলে লান্তারাণী।
কাহার নমক ঠমক কাহার মদন জ্বালা।।

কেহ মছল্লার পরে, ঘন ঘন তসবিহ্ লাড়ে।
প্রেম সুরাপানে কেহ ভ্রমে সদা মাতওয়ালা।।

গাউস বেশ কেহ পৈরে, মকবুলের প্রাণ হৈরে।
অনন্ত অপার লীলা প্রকাশয়ে সে রঙ্গিলা।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

যে দিকে দেখিবা দেখ