মহিমা অপার ভাণ্ডারীর

মহিমা অপার ভাণ্ডারীর মহিমা অপার, এক পলকে করে বাবা ভব সিন্ধু পাড়।। এই জগৎ ত্বরাবে বলি, ঘোর কলিতে এল চলি, রহমান মঞ্জিল খুলি বসাইল দরবার।। অসাধ্য সাধন করে বসিল দুনিয়া জুড়ে, মহামূল্য রত্ন-ধন রাখিয়াছে বেশুমার।। ভক্তি বিশ্বাস ভাগ্যগুণে, যে গিয়াছে শ্রী চরণে, ধনী হইল মহাদানে দয়ার ভাণ্ডার।। মিমের পর্দার ঢাকনি দিয়া, বহুরূপে রূপ ধরিয়া, রহমতের […]

মহিমা অপার ভাণ্ডারীর মহিমা অপার,
এক পলকে করে বাবা ভব সিন্ধু পাড়।।

এই জগৎ ত্বরাবে বলি, ঘোর কলিতে এল চলি,
রহমান মঞ্জিল খুলি বসাইল দরবার।।

অসাধ্য সাধন করে বসিল দুনিয়া জুড়ে,
মহামূল্য রত্ন-ধন রাখিয়াছে বেশুমার।।

ভক্তি বিশ্বাস ভাগ্যগুণে, যে গিয়াছে শ্রী চরণে,
ধনী হইল মহাদানে দয়ার ভাণ্ডার।।

মিমের পর্দার ঢাকনি দিয়া, বহুরূপে রূপ ধরিয়া,
রহমতের ভাণ্ড নিয়া খেলছে পরওয়ার।।

যার যেই আশায় যাবে, সেই আশা পূর্ণ হবে,
দয়াল ভাণ্ডারী ভবে হইয়াছে প্রচার।।

আমিন কয় বাবা ভাণ্ডারী, আমায় দিও চরণ তরী,
অকুল সমুদ্র পারি হইয়া যাইতে পাড়।।

লেখক: আমিনুল হক ধর্মপুরী