ভক্ত জনে ডাকে তোমায়

ভক্ত জনে ডাকে তোমায় মাইজভাণ্ডারী আয়রে আয়। এলে তুমি হৃদ মাঝারে ভক্ত প্রাণে ঢেউ খেলায়।। ভাণ্ডারে করিয়া আসন জাহান করিলা রওশন। দয়া কর প্রেমিক রাজন দাসে চরণ ভিক্ষা চায়।। হার রগেতে কর জারী ওহে বাবা মাইজভাণ্ডারী। আল্লাহু আল্লাহু রবে দাসের যেন প্রাণ যায়।। গোলামুর রহমান নামে এলেন মাইজভাণ্ডার ধামে। গাউছুল আজম ইছমে আজম দাসে তোমার […]

ভক্ত জনে ডাকে তোমায় মাইজভাণ্ডারী আয়রে আয়।
এলে তুমি হৃদ মাঝারে ভক্ত প্রাণে ঢেউ খেলায়।।

ভাণ্ডারে করিয়া আসন জাহান করিলা রওশন।
দয়া কর প্রেমিক রাজন দাসে চরণ ভিক্ষা চায়।।

হার রগেতে কর জারী ওহে বাবা মাইজভাণ্ডারী।
আল্লাহু আল্লাহু রবে দাসের যেন প্রাণ যায়।।

গোলামুর রহমান নামে এলেন মাইজভাণ্ডার ধামে।
গাউছুল আজম ইছমে আজম দাসে তোমার ছিফত গায়।।

ফাজকুরুনী আজ কুরুকুম কোরানেরি এই হুকুম।
শির পরে রেখে দাসে আল্লাহুতে প্রাণ সাজায়।।

বাগদাদে কাদেরী শানে আজমীরে খাজারী মানে।
এসে পুনঃ মাইজভাণ্ডারী সফি তোমার প্রেম ভিখারী।
ভরে না প্রাণ শানে মানে আসল রূপ দেখিতে চায়।।

লেখক: সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী