বাজলরে মাওলার বংশী হৃদি বিপিনে।
যোগী ঋষির মন ভুলালো সেই বাঁশীর তানে।
মাওলা ধনে বাজায় বাঁশী,
যে শুনে তার মন উদাসী, সেই বাঁশীর সুর হৃদে পশি প্রাণ ধরে টানে।।
সেই বাঁশী বাজায় প্রাণে,
আউয়াল আখেরে দোজাহানে,
মোহ করে বাঁশীর গানে সৃজিল ইল্লীনে।।
হুরপরী ফেরেস্তাগণ,
বাঁশি শুনে অচেতন,
এক বাঁশীতে করে রোশন দুনিয়ার প্রাণে।।
দানব মানব জিন কি মুনি,
হালকা কারা বাঁশী শুনি,
ব্যস্ত বাঁশীর ধ্বনি শুনি কেমনে।।