প্রেম সাগর ঘাটে, বসি তাঁর তটে, গণিব লহর মালারে।
তরঙ্গ সাগর, নানা রঙ্গ লহর, প্রকাশে সুসৃষ্টি খেলারে।।
তরঙ্গ বাহারে, লহর আঁকারে, সাগর প্রকাশে ছলনা।
ভব সিন্ধু লহরে, নিরাকার আঁকারে, সঞ্চারে গুণাদি লীলারে।।
সমস্ত সংসার, গুণ ছবি তাঁর, গুণাদি প্রকাশে লুকিল।
গুণ সঞ্চারনা, তাঁহার ছলনা ছলে লুকি যাওয়া খেলারে।।
যত গুণ প্রকাশে, তত রূপে লুকে সে, জ্বালাল বিরহ আগুন।
গুণাগুন জ্বালাল, দর্শিতে সে লুকিল, বাড়াল বিরহ জ্বালারে।।
সিন্ধু লহর এক, মূলে নহে পৃথক, পৃথক লাগিল গুণ ছলে।
মকবুলে সে মন আগুনে, দুঃখ বুঝায়ে সমীরণে গগনে জানাব জ্বালারে।।