দহে দহে মন মোর বিচ্ছেদেরি তাড়না।
জলে শান্ত নহে কিন্তু বাড়ে দ্বিগুণ যাতনা।।
জলে আর স্থলে জলে শয়নে স্বপ্নেতে জ্বলে।
আহা কি বিষম জ্বালা কোনরূপে নিভে না।।
দারুণ বিরহ দায়, চিত্তয়ে কি সহা যায়।
বিয়োগ রোগ ঔষধ কোথা বুঝি মিলে না।।
মকবুল অধীনে বলে, ভাণ্ডারীর পদতলে।
প্রিয়া বিনে এ তাড়না কভু শান্ত হবে না।।