তোরে দেখলে জ্বলে আমার পরাণ

তোরে দেখলে জ্বলে আমার পরাণ নান, হউশ করি অ-গুরু ধন তোরে যৌবন দিয়্যম দান। অ-তুই হাসি হাসি প্রেম শিখাইয়া হরিয়া নিলি পরাণ নান।। দিলে মায়া নাই বন্ধুয়ার, দুপুর বেলা কদম্ব তলা জল আনতে পাঠায়। কলসির ভরে চাদর পরে, শ্যাম বন্ধুয়ার কৈমল নান।। হালমন খাঁর বাড়ি রে আমার, নুরজান পরী নাম। রূপে গুণে অতি সুন্দর বিদরে […]

তোরে দেখলে জ্বলে আমার পরাণ নান,
হউশ করি অ-গুরু ধন তোরে যৌবন দিয়্যম দান।
অ-তুই হাসি হাসি প্রেম শিখাইয়া হরিয়া নিলি পরাণ নান।।

দিলে মায়া নাই বন্ধুয়ার,
দুপুর বেলা কদম্ব তলা জল আনতে পাঠায়।
কলসির ভরে চাদর পরে, শ্যাম বন্ধুয়ার কৈমল নান।।

হালমন খাঁর বাড়ি রে আমার, নুরজান পরী নাম।
রূপে গুণে অতি সুন্দর বিদরে পরাণ।
দেখতে ভালা জোড় কমলা, মুখখান পূর্ণ মাসির চাঁন।।

কহে হীন খাইরুজ্জামা একি বিপরীত,
সামন্যের পুল-নিদান্যে পাড়া নামে শিংগাল দ্বীপ।
ছটের সনে প্রেম করিয়া, হারা হইলাম কুলমান।।

লেখক: মাস্টার খাইরুজ্জামা

তোরে দেখলে জ্বলে আমার পরাণ