গাউসে ভাণ্ডারী বাঁশি বাজে

গাউসে ভাণ্ডারী বাঁশি বাজে ঘনে ঘন, ঘুমন্ত গোপিকার কুল হইলরে চেতন।। বাঁশি বাজে নব সুরে, ধ্বনি গেল আর্শ পুরে। নাচনা করে বাঁশির সুরে, আপে নিরাঞ্জন।। আউলিয়া আম্বিয়া যত, বাঁশির সুরে হয় মোহিত। জিন ইনসান অবিরত, মন উচাটন। যোগী ঋষি দেব গণে, বসিয়া বিজন বনে। রইতে নারে বাঁশির টানে, হইল জাগরণ।। চন্দ্র সূর্য গ্রহ তারা, হুর […]

গাউসে ভাণ্ডারী বাঁশি বাজে ঘনে ঘন,
ঘুমন্ত গোপিকার কুল হইলরে চেতন।।

বাঁশি বাজে নব সুরে, ধ্বনি গেল আর্শ পুরে।
নাচনা করে বাঁশির সুরে, আপে নিরাঞ্জন।।

আউলিয়া আম্বিয়া যত, বাঁশির সুরে হয় মোহিত।
জিন ইনসান অবিরত, মন উচাটন।

যোগী ঋষি দেব গণে, বসিয়া বিজন বনে।
রইতে নারে বাঁশির টানে, হইল জাগরণ।।

চন্দ্র সূর্য গ্রহ তারা, হুর গেলমা ফেরেস্তারা,
বাঁশির সুরে মাতোয়ারা, পুলকিত মন।।

হায় কি তার বাঁশির শান, আকাশ পাতাল কম্পমান।
আর্শ কুরসি লওহ কলম, কাঁপে ত্রিভুবন।।

শুনি তার মোহন বাঁশি, হীন আমিন হই উদাসী।
তালাশ করে দিবা নিশি, প্রিয় মাশুক ধন।।

লেখক: আমিনুল হক ধর্মপুরী