ওহে মুঢ়মতি মন বৃথা

ওহে মুঢ়মতি মন, বৃথা যায়ে এ জীবন, নিদ্রা ত্যাজি হও সচকিত। এইরূপে অবহেলা, অস্ত গেলে আয়ু বেলা, মনস্তাপে হৈবে রোদিত।। যত তব সঙ্গিগণ, লাভ কৈবে জ্ঞানধন, গেল নিজ নিজ নিকেতন। রাজার সমীপে গিয়ে, তাহার দর্শন পেয়ে, হৈল সবে পুলকিত মন।। চল অজ্ঞাপিত মন, সাধিতে সুজ্ঞান ধন, ভব বিদ্যালয়ের মাঝার। পড়ি সেথা আপ্ত পাঠ, সাধি লই […]

ওহে মুঢ়মতি মন, বৃথা যায়ে এ জীবন,
নিদ্রা ত্যাজি হও সচকিত।
এইরূপে অবহেলা, অস্ত গেলে আয়ু বেলা,
মনস্তাপে হৈবে রোদিত।।

যত তব সঙ্গিগণ, লাভ কৈবে জ্ঞানধন,
গেল নিজ নিজ নিকেতন।
রাজার সমীপে গিয়ে, তাহার দর্শন পেয়ে,
হৈল সবে পুলকিত মন।।

চল অজ্ঞাপিত মন, সাধিতে সুজ্ঞান ধন,
ভব বিদ্যালয়ের মাঝার।
পড়ি সেথা আপ্ত পাঠ, সাধি লই রাজ্য পাঠ,
আপ্ত আর্শি করি পরিষ্কার।।

প্রবেশি দিল্লীর দেশে, চিন সিংহাসনে বৈসে,
নিরক্ষী সে অরুণ বদন।
আকর্ষি অরুণ গুণ, ইন্ধুর প্রায় নিপুণ,
জ্যোতিময় করিগ ভুবন।।

অধীন মকবুলে বলে, সুজ্ঞান সাধিতে হৈলে,
প্রাণপণ ভজ গুরুজন।
গুরুজন পাদুপায়ে, যে মিশিল ধূলী প্রায়ে,
দুই কূলে হৈল সুজন।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

ওহে মুঢ়মতি মন বৃথা