আমার বন্ধু লইয়ে সুখি হয়ে

আমার বন্ধু লইয়ে সুখি হয়ে থাকতাম ভবে চিরদিন, কবে আমার আসবে গো সেইদিন।। ছুটিল যৌবনের গন্ধ, আমি কেমন করে রাখি বন্ধরে, বুঝি আমার কপাল মন্দ, যৌবন রাখা হয় কঠিন।। সহেনা সহেনা জ্বালা, এলনা মোর বন্ধু কালারে, এখন পাইল কার ছল্লা, আমারে যে ভাবে ভিন।। আমার সোনার অঙ্গ হইল গো ছাই, প্রাণ বন্ধু মোর দেশে নাইরে, […]

আমার বন্ধু লইয়ে সুখি হয়ে থাকতাম ভবে চিরদিন,
কবে আমার আসবে গো সেইদিন।।

ছুটিল যৌবনের গন্ধ,
আমি কেমন করে রাখি বন্ধরে,
বুঝি আমার কপাল মন্দ, যৌবন রাখা হয় কঠিন।।

সহেনা সহেনা জ্বালা,
এলনা মোর বন্ধু কালারে,
এখন পাইল কার ছল্লা, আমারে যে ভাবে ভিন।।

আমার সোনার অঙ্গ হইল গো ছাই,
প্রাণ বন্ধু মোর দেশে নাইরে,
বন্ধু যদি থাকত দেশে, হইত আমার শুভ দিন।।

আমার কলিজা জ্বলিয়ারে গেল,
প্রাণ বন্ধু মোর না আসিলরে।
প্রাণ পাখি মোর উড়ে গেল, কয় দাসে না পাইল চিন।।