আঁখি বাণে হানি প্রাণে নয়ন বাঁকায়

আঁখি বাণে হানি প্রাণে নয়ন বাঁকায়। মৃদু হাসি ফুঁকি বাঁশি মজাল আমায়।। পুঁড়ি সুখ বৃন্দাবন, ডুবাইয়ে কুল মান। দর্শনাশা দিয়ে স্থান, ছোড়াইল আমায়।। আমি যে অবলা নারী, বৈদেশে ঘুরিয়ে মরি। না পাই প্রিয়া ঘর বাড়ি লুকিল কোথায়।। আদ্যে দুই আঁখি ঠারি, মম মন প্রাণ হরি। করিয়ে প্রেমের ভিখারী ভাসাল আমায়।। মাওলানার শ্রীচরণে, মকবুলে কান্দয়ে প্রাণে। […]

আঁখি বাণে হানি প্রাণে নয়ন বাঁকায়।
মৃদু হাসি ফুঁকি বাঁশি মজাল আমায়।।

পুঁড়ি সুখ বৃন্দাবন, ডুবাইয়ে কুল মান।
দর্শনাশা দিয়ে স্থান, ছোড়াইল আমায়।।

আমি যে অবলা নারী, বৈদেশে ঘুরিয়ে মরি।
না পাই প্রিয়া ঘর বাড়ি লুকিল কোথায়।।

আদ্যে দুই আঁখি ঠারি, মম মন প্রাণ হরি।
করিয়ে প্রেমের ভিখারী ভাসাল আমায়।।

মাওলানার শ্রীচরণে, মকবুলে কান্দয়ে প্রাণে।
তোষ এবে দর্শন দানে মিলাই রাঙ্গা পায়।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

আঁখি বাণে হানি প্রাণে নয়ন বাঁকায়