অনন্ত ব্রহ্মাণ্ডে তুমি

অনন্ত ব্রহ্মাণ্ডে তুমি, লীলা কর বিশ্বময়। অনাদি অব্যক্ত তুমি গুণাতীত, দয়াময়।। সাকারে কি নিরাকারে, আছ তুমি একাকারে। ভজে তোমায় নানা কারে, যার মনেতে যাহা লয়।। প্রকৃতির আড়ালে বসি, খেল সদা ভুতে মিশি। তুমি দিবা তুমি নিশি, সৃষ্টি স্থিতি তুমি লয়।। ভাবের বিবর্তনে পড়ে, দেখতেছি বহু আকারে। স্বভাবেতে যোগের ঘরে আমি তুমি ভিন্ন নয়।। লেখক: কবিয়াল […]

অনন্ত ব্রহ্মাণ্ডে তুমি, লীলা কর বিশ্বময়।
অনাদি অব্যক্ত তুমি গুণাতীত, দয়াময়।।

সাকারে কি নিরাকারে,
আছ তুমি একাকারে।
ভজে তোমায় নানা কারে, যার মনেতে যাহা লয়।।

প্রকৃতির আড়ালে বসি,
খেল সদা ভুতে মিশি।
তুমি দিবা তুমি নিশি, সৃষ্টি স্থিতি তুমি লয়।।

ভাবের বিবর্তনে পড়ে,
দেখতেছি বহু আকারে।
স্বভাবেতে যোগের ঘরে আমি তুমি ভিন্ন নয়।।

লেখক: কবিয়াল রমেশ শীল

অনন্ত ব্রহ্মাণ্ডে তুমি