আসিল আসিল ভবে দয়াল রঙ্গিলা

আসিল আসিল ভবে দয়াল রঙ্গিলা। মাওলা নহে মাওলা নহে, মাবুদ আল্লাহ্।। নিজ গুণ প্রভার করি, মানব রূপে আকার ধরি। আহাম্মদ নাম তোমার, তুমি রাখিলা।। কে বুঝিবে কারিগরী, নিজ রূপ নিজে ধরি। স্থানে স্থানে কত নাম, আর রাখিলা।। দেখি দাস নূরী তান, অস্থীর হইল প্রাণ। আত্মহারার মতন মালেক, হয় যে বেভুলা।। বাংলাদেশে প্রবেশ করি, মারফত করিলা […]

আসিল আসিল ভবে দয়াল রঙ্গিলা।
মাওলা নহে মাওলা নহে, মাবুদ আল্লাহ্।।

নিজ গুণ প্রভার করি,
মানব রূপে আকার ধরি।
আহাম্মদ নাম তোমার, তুমি রাখিলা।।

কে বুঝিবে কারিগরী,
নিজ রূপ নিজে ধরি।
স্থানে স্থানে কত নাম, আর রাখিলা।।

দেখি দাস নূরী তান,
অস্থীর হইল প্রাণ।
আত্মহারার মতন মালেক, হয় যে বেভুলা।।

বাংলাদেশে প্রবেশ করি,
মারফত করিলা জারি।
গাউসুল আজম নাম তোমারি, তুমি রাখিলা।।

ওহে কর্তা দয়াবান,
পাক তুমি ছোবহান।
নূরের চরণ দেখাই মোরে, কইল্যা বেভুলা।।

লেখক: আবদুল মালেক শাহ কাঞ্চনপুরী