বিনা তারে ইঞ্জিন চলে দেখা মাওলার খেলনা,
টেণ্ডল বিনে কল চলে চালাতে সোয়ান লাগেনা।।
জমীন আসমানের পর,
দেখরে হুকুম তার।
চলিতেছে বরাবর, বেশ কম আর হয়না।।
বুঝ কেমন কারিগর,
মাওলা আমার মাইজভাণ্ডার।
নিকটেতে ছিল দেখা, মাওলা চিনি লওনা।।
বিনা তারে টেলি চলে,
দেখা যাই ইঞ্জিলে।
নিশির সময়ে আসি মাওলা, করে রঙ্গের খেলনা।।
সেই কর্তা পরওয়ার,
সেই সখা দয়াদার।
সেই হইল নৈরাকার, আঁকার ছলে বাহানা।।
কি বলিব সেই কথা,
মালেক বলে যথা তথা।
সময় থাইকতে ধর যাইয়া, নইলে সুযোগ পাইবেনা।।