না বুঝিলাম পরাণ বন্ধুর চালাকি

না বুঝিলাম পরাণ বন্ধুর চালাকি প্রাণসখি, না বুঝিলাম পরাণ বন্ধুর চালাকি। রূপ দেখায়ে মন হরিয়ে কোন দোষে দিল ফাঁকি।। আড় নয়নে ভেলকি মারি ডাকিল মোরে, যখন গিয়াছি দ্বারে, আদরে সাদরে করে প্রেমের মাখামাখি।। দেখে বন্ধুর ভালবাসা মজি গেল মন, আমার জীবন আর যৌবন, আমার আউয়াল আখের, সুখ-দুঃখ চরণে দিলাম লেখি।। মিষ্টি মিষ্টি কথা কইয়া নিয়াছ […]

না বুঝিলাম পরাণ বন্ধুর চালাকি প্রাণসখি,
না বুঝিলাম পরাণ বন্ধুর চালাকি।
রূপ দেখায়ে মন হরিয়ে কোন দোষে দিল ফাঁকি।।

আড় নয়নে ভেলকি মারি ডাকিল মোরে,
যখন গিয়াছি দ্বারে,
আদরে সাদরে করে প্রেমের মাখামাখি।।

দেখে বন্ধুর ভালবাসা মজি গেল মন,
আমার জীবন আর যৌবন,
আমার আউয়াল আখের, সুখ-দুঃখ চরণে দিলাম লেখি।।

মিষ্টি মিষ্টি কথা কইয়া নিয়াছ সকল,
আমায় বানাইল পাগল,
লাভের বেলায় এই হল কল, নাম হইয়াছে কলঙ্কী।।

আগে যদি জানতাম আমি প্রেমের এই রীতি,
হবে এত দুর্গতি,
না করিতাম প্রেম পিরিতি, একেলা থাকতাম সুখি।।

যৌবনকালে যৌবন জ্বালা, করি কি উপায়,
বন্ধু রইলা কোথায়,
সোনার যৌবন ভাসিয়া যায়, একবার আসি যাও দেখি।।

আমিন বলে যার কারণে, গেল কুলমান,
যদি সে হল পাষাণ,
দিন গেল বেলা অবসান, বুঝ মানে না মন পাখি।।

লেখক: আমিনুল হক ধর্মপুরী