বন্ধু মোরে আর জ্বালাইওনা

বন্ধু মোরে আর জ্বালাইওনা, জ্বালায় জ্বালায় জ্বইলে মরি তাই কি তুমি দেখনা।। বন্ধু তোমার প্রেমানলে, দিবা নিশি পরাণ জ্বলে রে, জল দিলে সে দ্বিগুণ জ্বলে, বাড়তি ছাড়া কমেনা।। তোমায় পাব আশা করে, ঘুরি দেশ দেশান্তরে রে, তুমি আছ মধুপুরে, আমার কত লাঞ্ছনা।। তুমি তো জগতের ভাণ্ডারী, নাম দিয়াছ দয়া করি রে, আমি যে ধনের ভিখারি, […]

বন্ধু মোরে আর জ্বালাইওনা,
জ্বালায় জ্বালায় জ্বইলে মরি তাই কি তুমি দেখনা।।

বন্ধু তোমার প্রেমানলে, দিবা নিশি পরাণ জ্বলে রে,
জল দিলে সে দ্বিগুণ জ্বলে, বাড়তি ছাড়া কমেনা।।

তোমায় পাব আশা করে, ঘুরি দেশ দেশান্তরে রে,
তুমি আছ মধুপুরে, আমার কত লাঞ্ছনা।।

তুমি তো জগতের ভাণ্ডারী, নাম দিয়াছ দয়া করি রে,
আমি যে ধনের ভিখারি, সেই ধন কেন মিলেনা।।

না পাই যদি যুগল চরণ, দয়াময় নাম কর গোপন রে,
দয়াল নামে হলে কৃপণ, নামের কি গুণ বলনা।।

যে তোমারে না করে ভজন, তাকে তুমি কর মোচন,
ভজে যারা পায় জ্বালাতন, এই কি তোমার ছলনা।।

আমিন বলে বিনয় করি, আমি তোমার প্রেম ভিখারি রে,
ভিক্ষা দানে মাইজভাণ্ডারী, পুরাও মনের বাসনা।।

লেখক: আমিনুল হক ধর্মপুরী