দয়াল মাইজভাণ্ডারী এস প্রাণে

দয়াল মাইজভাণ্ডারী এস প্রাণে প্রাণ মিশাই। তুমি বিনে বাবা আমার, নাহি কেহ নাই।। তুমি দাসের হৃদয়ের ধন, তুমি দাসের জীবন রতন গো। প্রেমিক সুজন গাউস রতন তোমার গুণ গাই।। এস আমার প্রাণের রাজা, মন প্রাণ কর তাজা গো। দাসকে তোমার কর তোমাতে মিশাই।। তোমাকে আপন জেনে, সব দিয়েছি শ্রী চরণে গো। আমার বলতে ওগো দয়াল, […]

দয়াল মাইজভাণ্ডারী এস প্রাণে প্রাণ মিশাই।
তুমি বিনে বাবা আমার, নাহি কেহ নাই।।

তুমি দাসের হৃদয়ের ধন, তুমি দাসের জীবন রতন গো।
প্রেমিক সুজন গাউস রতন তোমার গুণ গাই।।

এস আমার প্রাণের রাজা, মন প্রাণ কর তাজা গো।
দাসকে তোমার কর তোমাতে মিশাই।।

তোমাকে আপন জেনে, সব দিয়েছি শ্রী চরণে গো।
আমার বলতে ওগো দয়াল, আরত কিছু নাই।।

একুল ওকুল দোজাহানে, তোমার হুকুম সবাই মানে গো।
আঠার আলমে দেখি তোমারই বাদশাই।।

গাউসুল আজম মাইজভাণ্ডারী, দিয়ে দাসে চরণ তরী গো।
দুই জাহানে নামের গুণে, লইও ত্বরাই।।

প্রেম রাজ্যের রাজা তুমি, দীন সফির প্রাণ স্বামী গো।
আপন করে রেখ দাসে, এই শুধু চাই।।

লেখক: সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী