আবার বাঁশীর ধ্বনি শুনি

আবার বাঁশীর ধ্বনি শুনি। মদন মোহন বাবা আমার আবার তো আসিবে জানি।। একি দেখি! ঠিক তাই তো, আমার বন্ধু বাঁশীর মত। শুন শুন ভক্তগণ আসিতেছে গুণমণি।। গোপীগণ এসে ধেয়ে, নেচে উঠে প্রেমে মেতে। ফুল বিছানা দাও পেতে, হাতে নাও মালা খানি।। আমার প্রেমের অশ্রু জলে, ধোয়াব চরণ যুগলে। বধুয়াকে নিয়ে কোলে পরাইব মালা খানি।। বসে […]

আবার বাঁশীর ধ্বনি শুনি।
মদন মোহন বাবা আমার আবার তো আসিবে জানি।।

একি দেখি! ঠিক তাই তো, আমার বন্ধু বাঁশীর মত।
শুন শুন ভক্তগণ আসিতেছে গুণমণি।।

গোপীগণ এসে ধেয়ে, নেচে উঠে প্রেমে মেতে।
ফুল বিছানা দাও পেতে, হাতে নাও মালা খানি।।

আমার প্রেমের অশ্রু জলে, ধোয়াব চরণ যুগলে।
বধুয়াকে নিয়ে কোলে পরাইব মালা খানি।।

বসে যমুনারই কুলে, বরিতে বধুয়া এলে।
পাগল সফি আপন মনে, শুনি বাঁশরীর ধ্বনি।।

লেখক: সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী