বাজাও ওগো, প্রাণের বাবা, বাজাও তোমার মোহন বাঁশি।
আবাব্র ছুটুক প্রেমের জোয়ার, বিশ্ব জগৎ উঠুক ভাসি।।
আবার চলুক প্রেমের খেলা, বসুক আমার প্রেমের মেলা।
আর্শে এসে বস তুমি, জ্বলে উঠুক তৌহিদ শশী।।
ঢালো আবার প্রেমের ধারা, ছুটে চলুক বাঁধন হারা।
পান করেক সে পীযুষ ধারা, নেচে উঠুক বিশ্ববাসী।।
কাঁদে সব তৌহীদ পরওয়ানা, তাতে কি তোর মন গলে না।
আয় না আমার প্রাণে সোনা, শান্ত কর দাস দাসী।।
সফি তোমার পাগল ছেলে, আবোল তাবোল কতই বলে।
বাবা তোমায় দয়া হলে, শান্ত কর প্রাণে আসি।।