জিকির করো সবে মিলে

জিকির করো সবে মিলে, জিকিরেতে ভব কারা, পার করিবেন বাবা ধনে, দান করিবেন প্রেম সুরা।। জিকরে হবে কলব জারি, জিকরে পাবে প্রাণ ভাণ্ডারী। দমেতে ছায়ের হবে, দূর হবে সব মোহ মায়া।। দেখে এ’দুনিয়ার বিছে, সব কিছুই তালে নাচে। তাল ছাড়াত কিছুই নাই, দেখিলাম এ’ভূবন ভরা।। বাবার দয়া পেতে হলে, হালকাতেই তাহা মিলে। হালকা ছাড়া সবই […]

জিকির করো সবে মিলে, জিকিরেতে ভব কারা,
পার করিবেন বাবা ধনে, দান করিবেন প্রেম সুরা।।

জিকরে হবে কলব জারি, জিকরে পাবে প্রাণ ভাণ্ডারী।
দমেতে ছায়ের হবে, দূর হবে সব মোহ মায়া।।

দেখে এ’দুনিয়ার বিছে, সব কিছুই তালে নাচে।
তাল ছাড়াত কিছুই নাই, দেখিলাম এ’ভূবন ভরা।।

বাবার দয়া পেতে হলে, হালকাতেই তাহা মিলে।
হালকা ছাড়া সবই বিফল, সারা জীবন ঘুরে মরে।।

সফি সেই দয়া পেতে, হালকা করে সবার সাথে।
বাবার এক নজর হলে দূর হবে এই নশ্বর ধরা।।

লেখক: সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী