মনের মত না হলেও নিজে গড়ে নিতে পার,
স্রষ্টা হয়ে সৃষ্টিকে কি ইচ্ছা মত গড়তে না?
সবই তোমার কারসাজি সবই ভেলকি বাজী,
এক কুনেতে ইচ্ছা হলে চোর ধরে আউলিয়া কর।।
একি তোমার প্রেমের ধারা প্রেম করে ঘুরিয়ে মারা,
বহুত ঘুরেছি মওলা এবে একটু দয়া কর।।
সফি তোমার অবোধ শিশু তুই বিনে না জানে কিছু,
ডাকিতেছে বাবা বলে মনের মতো করে গড়।।