প্রেম স্বরে বল সবে গাউছে মাইজভাণ্ডার

প্রেম স্বরে বল সবে গাউছে মাইজভাণ্ডার। যার প্রেমেতে বিশ্ব পাগল দুনিয়া গোলজার।। দাসগনের দয়াল বাবা আশেকানের দিলের কাবা, প্রেমেকগণের নয়ন মণি টুকরা কলিজার।। যাঁহার তৌহীদের বাঁশী বাজিতেছে দিবা নিশি, তৌহিদ সুরভিতে আজি দুনিয়া বাহার।। যাঁহার কদমের পরে ছারে আলম নুইয়ে পড়ে, যাঁহার হুকুমে চলে সয়াল সংসার।। সফি বাবার চরণ তলে আশ্রয় পেয়ে কৌতুহল, প্রেমের রাগিণী […]

প্রেম স্বরে বল সবে গাউছে মাইজভাণ্ডার।
যার প্রেমেতে বিশ্ব পাগল দুনিয়া গোলজার।।

দাসগনের দয়াল বাবা আশেকানের দিলের কাবা,
প্রেমেকগণের নয়ন মণি টুকরা কলিজার।।

যাঁহার তৌহীদের বাঁশী বাজিতেছে দিবা নিশি,
তৌহিদ সুরভিতে আজি দুনিয়া বাহার।।

যাঁহার কদমের পরে ছারে আলম নুইয়ে পড়ে,
যাঁহার হুকুমে চলে সয়াল সংসার।।

সফি বাবার চরণ তলে আশ্রয় পেয়ে কৌতুহল,
প্রেমের রাগিণী গায় মাওলা মাইজভণ্ডার।।

লেখক: সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী