চাইনা বেহেস্ত, চাইনা দোজখ,
আমি চাই শুধু তোমারে।
আমি কে তুমি কে? তুমি কে আমি কে?
প্রেম কর সদা অন্তরে।
আমারে বানাইয়া কোথা আছ তুমি,
কোথা হতে এলেম কোথা যাব আমি,
আমি তুমি মাঝে তফাৎ কিবা আছে,
রফা করে দাও একবারে।
চাহিনা পাপ পূণ্য, চাহিনা ভালমন্দ,
কি জন্য হয়েছ তুমি এত ছন্দ,
ঘুচায়ে দাও ছন্দ, হৃদয়ে আনন্দ,
দিয়ে প্রেমানন্দ ভরে।
সদা তুমি আমায় বল দাও প্রাণে,
আমি চাই তোমারে ভক্তির বন্ধনে,
হৃদয়ে বেঁধে রাখি প্রাণ ভরে দেখি,
অখণ্ড মণ্ডলাকারে।