আল্লাহ মালিক সাই

আল্লাহ মালিক সাই জগতের কাণ্ডার, হুজুরে জানাই সেলাম গোলাম তোমার।। খোদার দোস্ত পরস্পর যত ইতি পয়গাম্বর, নতশিরে চরণ সেবি সেলাম হাজার।। নূর মুহাম্মদ আখেরী, কোরাণ কিতাব জাহেরী, সেলাম বন্দনা করি মক্কা মদিনার।। মা ফাতেমা ভবের তরী, যার দয়াতে যাব সারী, সেই চরণে হাজার সেলাম শত শত বার।। হজরত আলী বলবান, কর সেই চরণ সন্ধান, মারফত […]

আল্লাহ মালিক সাই জগতের কাণ্ডার,
হুজুরে জানাই সেলাম গোলাম তোমার।।

খোদার দোস্ত পরস্পর যত ইতি পয়গাম্বর,
নতশিরে চরণ সেবি সেলাম হাজার।।

নূর মুহাম্মদ আখেরী, কোরাণ কিতাব জাহেরী,
সেলাম বন্দনা করি মক্কা মদিনার।।

মা ফাতেমা ভবের তরী, যার দয়াতে যাব সারী,
সেই চরণে হাজার সেলাম শত শত বার।।

হজরত আলী বলবান, কর সেই চরণ সন্ধান,
মারফত হইল জারী উছিলায় যার।।

চারিপীর খান্দানী অংশ, ইমান আছহাব নবির বংশ,
চরণেতে শত লক্ষ সেলামের সুমার।।

আলী হতে মাইজভাণ্ডার, পীর ফকির তরিকার,
চট্টগ্রাম বন্দনা সকল আউলিয়ার মাজার।।

পীর ফকির আউলিয়া যত, নাম আমি বলব কত,
একে একে বন্দি সেলাম, ফেরিস্তার দরবার।।

গাউছুল আজম মাইজভাণ্ডার, জাহির বাতিন যার এক্তার,
সেই প্রেমের দস্তখতে নামটি আবদুল্লার।

লেখক: আব্দুল্লাহ বাঞ্ছারামপুরী