পরাণ বন্ধু বিনেরে পরাণ আমার যায়,
ডাকতে ডাকতে সুর বেজে যায় সে ফিরে না চায় রে।
জানে কত ছল চাতুরী,
কারে করে বনাচারী,
কারও নারী, বাড়ী ত্যাজ্য করি রাখে গাছতলায়।
বন্ধু কি মোহিনী জানে
খেলা করে প্রাণে প্রাণে,
কারে ঘর থেকে বাহিরে এনে উলঙ্গ নাচায় রে।
ধরা দিবে আশা দিয়া,
রঙ্গ চায় আড়ালে গিয়া,
কারে পাগল করে রূপ দেখাইয়া হাসায় আর কাঁদায় রে।
রমেশ কয় কি বন্দা হলাম
বন্দেগি সার না করিলাম,
জীন্দেগি খতম করিলাম প্রাণ বন্ধুর আশায় রে।