অতি দুর্গম তরিকত ভাই সাবধানে চলিও।
পীর হলো এই রাস্তার আলো ঠিক মনে রাখিও।।
যেই কোন কাজ কর আগে পীরের হুকুম লইও।
নিজে নিজে কর্তা সাজি বিপদ না ডাকিও।।
জায়েজ কি নাজায়েজ কি তুমি না ভাবিও।
যার বোঝা তার কান্ধে দিয়া নিশ্চিন্তে থাকিও।।
নাহুত মলকুত জব্রুত লাহুত মোকাম চিনি লইও।
খেদমতকালে এন্তেজার হৈ কথা জিজ্ঞাসিও।।
আমদানী কোন জায়গা হতে জমা ঠিকে দিও।
জন্ম ভরা খাটনি দিয়া ঠকি যাইবা চাইও।।
লোকে এক গুনে দুই গনে তুমি আগে দুই গুনিও।
তারপর এক গুনতে পারলে বুঝিবা পার হইয়ে।।
দুই মঞ্জেল গত করি গোপন পথে যাইও।
রমেশ কয় পীর আগে আছে ঝালোয়া দিগে চাইও।।