মারহাবা মারহাবা খোদাকা পেয়ারে গাউসুল আজম্ ভাণ্ডারী।
সংসার প্রাণ পাঁওকা ছদকা কেইছি ছুরত্ তোমহারী।।
কপাল চমক্, বিজলী ঝলক্ নূরে ঝিলী মিলি ইন্দু মুখ।
মোবারক্ নয়ন, সাফল্য জীবন, যু দেখা পেয়ারে ভাণ্ডারী।।
আরশকা ছুরজ, জমিতে বিরাজ খোদাকা আজব রহমত্ হ্যায়।
আল্লা নাম জপাইয়ে, খোদা পাহচানইয়ে নিতে কলির পাপী নিস্তারী।।
খোদাকা কৃপাগুণে, ভাণ্ডারী এভুবনে, বড়ী ইয়ে আজব্ নেআমত্ হ্যায়।
কলিকা জমানে, গোমরাহি তুফানে, আয় হ্যায় কেইছা কাণ্ডারী।।
চল বন্ধুগণ, সাধিতে মুক্তিদান, ভাণ্ডারী তরীতে চড়ি গো।
মকবুল্ সে দয়ালে, করে পার বিনা মূল্যে নিমেষে দিতে পার্ করি।।