বন্ধু মুই পাইলে তোমারে,
রাখিমু ভরিয়ে মম হৃদ পেটরে।।
মম প্রাণ কুরসী করি, বসাব তাহাতে ধরি।
চরণ বাঁধিব তোমার প্রেমেরি ডোরে।।
প্রেমের অনল লারি, কলিজা কবাব করি।
খেতে দিব ওহে পেয়ারী নয়ন কোটরে।।
দিয়া কলিজার খুন, শরাব করিব মন।
মস্তক সুরাহী ভরি আগে দিমুরে।।
এ দাস ছালাম হীন, রব তব শ্রীচরণ।
কর ওহে প্রাণ ধন স্নেহ আমারে।।