স্বপ্নে দেখা দিয়ে প্রিয়া

স্বপ্নে দেখা দিয়ে প্রিয়া, লুকাইল কোথায়? জেগে উঠে শয্যা ছেড়ে, না পাইলাম হায়রে হায়।। অঙ্গে অঙ্গে রঙ্গে মিলে, রঙ্গ রসে খেলা খেলে। নিজ হস্তে প্রেমসুরা, পান করাইলেন আমায়।। রঙ্গে ভঙ্গ দিয়া নাথ, শিরে হানি বজ্রাঘাত। কৈ গেল কৈ গেল নাথ, হায়রে একি হল দায়।। কারে দুঃখ বুঝাইব, করিমেরে কে তুসীব? গাউসুল আজম ভাণ্ডারী বিনে প্রাণ […]

স্বপ্নে দেখা দিয়ে প্রিয়া, লুকাইল কোথায়?
জেগে উঠে শয্যা ছেড়ে, না পাইলাম হায়রে হায়।।

অঙ্গে অঙ্গে রঙ্গে মিলে, রঙ্গ রসে খেলা খেলে।
নিজ হস্তে প্রেমসুরা, পান করাইলেন আমায়।।

রঙ্গে ভঙ্গ দিয়া নাথ, শিরে হানি বজ্রাঘাত।
কৈ গেল কৈ গেল নাথ, হায়রে একি হল দায়।।

কারে দুঃখ বুঝাইব, করিমেরে কে তুসীব?
গাউসুল আজম ভাণ্ডারী বিনে প্রাণ যে যায়।।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

স্বপ্নে দেখা দিয়ে প্রিয়া