মুহাম্মদ কাণ্ডারী মেরে

মুহাম্মদ কাণ্ডারী মেরে সে আমায় পার করয়া। ভাঙ্গা নৌকাখানী মেরে কিনারে মেঁ লাগাইয়া।। সন্ধ্যা কালে দি হোঁ ক্ষেপা, গম্ভিরে গর্জয় দেবা। বহিতেছে উল্টা হাওয়া, তরঙ্গিছে নদীয়া।। কুম্ভীরে করয় খেলা, সাঁতার না জানি অবলা। ডুবে যায় আয়ু বেলা, ডরে মোর ফাটে হিয়া।। টবকুঁ টবকুঁ করে তরী, না জানি কি ডুবি মরি। ভয় কর কি মন বেপারী, […]

মুহাম্মদ কাণ্ডারী মেরে সে আমায় পার করয়া।
ভাঙ্গা নৌকাখানী মেরে কিনারে মেঁ লাগাইয়া।।

সন্ধ্যা কালে দি হোঁ ক্ষেপা, গম্ভিরে গর্জয় দেবা।
বহিতেছে উল্টা হাওয়া, তরঙ্গিছে নদীয়া।।

কুম্ভীরে করয় খেলা, সাঁতার না জানি অবলা।
ডুবে যায় আয়ু বেলা, ডরে মোর ফাটে হিয়া।।

টবকুঁ টবকুঁ করে তরী, না জানি কি ডুবি মরি।
ভয় কর কি মন বেপারী, মুহাম্মদ রসিক নাইয়া।।

মকবুল ভয় কিরে মনে, ভয় নাহি ঘোর তুফানে।
পার করেগা নেগাহবানে, মাওলা দিকে রহ চাইয়া।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

মুহাম্মদ কাণ্ডারী মেরে