কারে দুঃখ বলে যাই,
মওলা আলম মাইজভাণ্ডারী এই জগতে নাই।।
পাইয়া বেহেস্তি দান, হলেম নারে যত্নবান,
হেলায় অমূল্য ধন দিয়েছি হারাই।।
বিভূর করুণা ছায়া, কোমল নূরানী কায়া,
ত্রিজগতে চলে যার নামের দোহাই।।
রহমতের পাত্র হাতে, এসেছিলেন বিলাইতে,
মুছাকে চিনলনা যারা ফেরাউনের ভাই।।
মনের দুঃখ বলি কারে, কে শুনিবে এ সংসারে,
বিচ্ছেদ বেদনা যত কার কাছে জানাই।।
মানবী দানবীর কাবা, দাসগণের মওলা বাবা,
এমন দয়াল নিধি কোথা গেলে পাই।।
এতই চিন্তিত কেন, শান্ত দও দাসগণ,
সদা তোমার কাছে থাকে দয়াল গোঁসাই।।
অদর্শনে কেঁদে মরি, বাবা তোমার পায়ে ধরি,
করিমকে শান্ত কর, চরণ দেখাই।।