কেমনে ভুলি রসিক জন, কেমনে ভুলি রসিক জন।
হৃদাসনে যারে হেরি সদা সর্বক্ষণ।।
খেলে নিজে নিজ খেলা, দেখাই নানান লীলা।
রূপের মুখোশে লুকি সদায় ঝলকন।।
বসুমতী কি গগন, চন্দ্র সূর্য তারাগণ।
আরশ কুরছি লৌহ ইতি প্রিয়ার দর্পণ।।
নিজ মুখে হেরি নিজে, আপ্তরূপে আপে মৈজে।
পরের ছলনা আপ্ত গুণ প্রচারণ।।
গাউসেধন মাইজভাণ্ডারী, পলাই ছলনা করি।
মকবুলের বেশে কর নিজের বর্ণন।।