আমি রসিক রূপসী, আমি রসিক রূপসী।
নিত্য নব রঙ্গে খিড়কী দরজায় বসি।।
খিড়কী আয়নাদার আমার, খিড়কী আয়নাদার।
সে আয়নাতে বিরাজ করি সদায় হাসি।।
গুপ্তে ব্যক্তে যত আছে, ত্রিলক্ষ ভুবন বিচে।
সব মম খিড়কী তাতে আমি রূপসী।।
সে খিড়কীয়ে বিরাজ করি, মারিয়ে ভুরু কাটারী।
বানায়ে প্রেমের ভিখারী পরাণে নাশি।।
আমি যবে আমি নহি, নিজ গুণ নিজে কহি।
মকবুলের ছলে আমি মাওলাজির বাঁশি।।