শুনরে পাগলা মন গুরু ভক্ত

শুনরে পাগলা মন, গুরু ভক্ত কারে কয়, লাইলীর ভাবেতে যেন মজনুন পাগল হয়।। গুরু ভক্ত যে জন হয়, রাখেনা মরণের ভয়, গুরুর ভাবে প্রাণ হারাইলে অমরণের দারু হয়।। শুন যত ভক্তগণ, গুরুজী আসল ধন, গুরুর খেদমত অধিক আর কোন রেয়াজত নয়।। লইয়া কলঙ্কের ডালি, সইতে পারলে গালাগালি, তবু না ছাড়িলে ভক্তি তারে গুরু ভক্ত কয়।। […]

শুনরে পাগলা মন, গুরু ভক্ত কারে কয়,
লাইলীর ভাবেতে যেন মজনুন পাগল হয়।।

গুরু ভক্ত যে জন হয়, রাখেনা মরণের ভয়,
গুরুর ভাবে প্রাণ হারাইলে অমরণের দারু হয়।।

শুন যত ভক্তগণ, গুরুজী আসল ধন,
গুরুর খেদমত অধিক আর কোন রেয়াজত নয়।।

লইয়া কলঙ্কের ডালি, সইতে পারলে গালাগালি,
তবু না ছাড়িলে ভক্তি তারে গুরু ভক্ত কয়।।

রসূলের ভক্তগণ হারাইয়া মালধন,
অবশেষে শহীদ হইল করিতে রসূলের জয়।।

গুরু ভক্ত যে জন হয় অমানুষ মানুষ হয়,
কিমিয়ার কারণে যেন তামা পিতল সোনা হয়।।

হীন লতিফে বলে সহজে কি মানুষ মিলে,
গুরু সেবা না করিলে পায় না খোদার পরিচয়।।

লেখক : আবদুল লতিফ শাহ চন্দনাইশী

শুনরে পাগলা মন গুরু ভক্ত