বল সখী কোথায় যাই,
কোথায় গেলে তারি দেখা পাই।।
প্রেম বাগানের অর্ধফুটা ফুল,
অলিগণ রত যারি সৌরভে আকুল।
অকালেতে ঝরে গেল কালের বাতাস পাই।।
প্রেমপুরের প্রদীপ উজ্জ্বল,
যার জ্যোতিতে হৃদয় রত সমুজ্জ্বল।
সে বিনে জগত সারা অন্ধকার দেখতে পাই।।
সইতে নারি বিরহ বেদন,
আহা রে বিচ্ছেদের জ্বালা না যায় সহন।
আমায় ছেড়ে কোথায় গেলে প্রাণের আব্দুল হাই।।
ওহে আমার দয়াল মাওলাধন!
সছজুদ বিনয় করি যুগল চরণ।
রহমতের ছায়াতলে একটু তারে দিতে ঠাঁই।।
দাসগণে বলে সবিনয়,
মোদের কি দিলেন বাবা তার বিনিময়,
বেছিনে বাগানে শত শত পুষ্প দাও ফুটাই।।