পাকি তুমি থাকি ছুরত কে চিনিতে পারে,
কলির পাপী উদ্ধারিতে, এলে ভাণ্ডারে মাওলা।
বোগদাদে বড় পীর হয়ে মেয়েকে পুরুষ করিয়ে,
তাল যন্ত্রেতে সাধন দিয়ে, খেল আজমীরে মাওলা।।
গাউসুল আজম নাম ধরি, খেলা খেল মাইজভাণ্ডারী,
তোমার খেলা বুঝিতে নারি, ঘুরি দরবারে মাওলা।
আহমদের ঢাকনি দিয়ে খেলা খেল আহা দিয়া,
নানা রূপ ধরিয়া আছ ছল করে মাওলা।
রূহানীর আকর্ষণে, চিন দিয়াছ অনেক জনে,
রমেশে কি কারণে রেখেছ দূরে মাওলা।।