খোদা কি দোলারে, নবীজিকী পেয়ারে।
মাওলাজির দর্পণ, মেরে মাওলানা ধন।।
মানব ছুরতে, এসেছে ভবেতে।
মাওলাজির দর্পণ, মেরে মাওলানা ধন।।
প্রেমের হিল্লোল, রূপ সাগরে পৈল।
আনুকা ছলনা নিরাঞ্জনে লৈল।
আপ্ত প্রেমে মজি, বিরাজিত হৈল।
মাওলাজির দর্পণ, মেরে মাওলানা ধন।।
অন্ধকার ছিল, ত্রিলক্ষ ভুবন।
না হেরিত কিছু, মাত্র দু’নয়ন।
পোহাল রজনী, এলো দিনমণি।
মাওলাজির দর্পণ, মেরে মাওলানা ধন।।
নিজ কৃপা গুণে, ভব কুঞ্জবনে।
সুপুস্প যেমন ভুবন মোহন।
ছুটিতে সুবাস, ভুবন উদাস।
মাওলাজির দর্পণ, মেরে মাওলানা ধন।।
পুস্প প্রেমে মৈজে এ সংসার ত্যাজে।
দিওয়ানা মকবুল হৈয়ে ব্যাকুল।
কলঙ্ক বাহানা, করিল ঘোষণা।
মাওলাজির দর্পণ, মেরে মাওলানা ধন।।